BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আরেক গোলমেশিনকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি

আরেক গোলমেশিনকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিজেদের প্রথম সই সম্পন্ন করেছে ম্যানচেস্টার সিটি। ঘানার উইঙ্গার আঁতোয়ান সেমেনিওকে থেকে দলে ভিড়িয়েছে সিটিজেনরা। সিটির সঙ্গে সেমেনিওর চুক্তির মেয়াদ থাকবে ২০৩১ সাল পর্যন্ত।

চুক্তির আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, সেমেনিওর ৬৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮৭ মিলিয়ন মার্কিন ডলার) রিলিজ ক্লজ পরিশোধেই রাজি হয়েছে সিটি।

তাকে পেতে একাধিক প্রিমিয়ার লিগ ক্লাব আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত দৌড়ে জয়ী হয় পেপ গার্দিওলার দল।

২৬ বছর বয়সী এই উইঙ্গার দুই প্রান্তেই খেলতে সক্ষম। চলতি মৌসুমে এ দুর্দান্ত ফর্মে থাকা সেমেনিও এখন পর্যন্ত করেছেন ১০ গোল, যা তাকে লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় রেখেছে। পাশাপাশি তার নামের পাশে রয়েছে তিনটি অ্যাসিস্টও।

ক্লাবে যোগ দিয়ে সেমেনিও বলেন, ‘পেপ গার্দিওলার অধীনে গত এক দশকে ম্যানচেস্টার সিটির আধিপত্য আমি দেখেছি। তারা শুধু প্রিমিয়ার লিগেই নয়, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ ও লিগ কাপেও অসাধারণ সাফল্য পেয়েছে।’

তিনি আরো যোগ করেন, ‘এটি এমন একটি ক্লাব যেখানে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়। বিশ্বমানের খেলোয়াড়, সুযোগ-সুবিধা এবং পেপের মতো ইতিহাসের অন্যতম সেরা কোচ।

আমার উন্নতির সুযোগ এখনো অনেক, তাই ক্যারিয়ারের এই পর্যায়ে এই ক্লাবে আসা আমার জন্য একদম আদর্শ। আমার সেরা ফুটবল এখনো সামনে।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা আদমদীঘিতে ট্রাক ধাক্কায় শিশুকণ্যা নিহত তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল স্মরিকলিপি প্রদান: রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে কঠোর নজরদারি, পাচার রোধে বিজিবির জোরদার অভিযান