BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নিজ বাড়ি থেকে ১শ গ্রাম গাঁজাসহ আতিকুল ইসলাম (২৪) নামের এক যুবককেও গ্রেপ্তার হয়।

রোববার (১০ মে) উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ও নিয়মিত মামলায় গত রোববার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বিহিগ্রাম বাপিহারপাড়ার আজিজার আলীর ছেলে আতিকুল ইসলামকে নিজ বাড়ী ১শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ট্রাকের চাপায় এনজিও কর্মি নিহত মামলায় ট্রাক চালক নওগাঁর বদলগাছী উপজেলার জগদীসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু হাসান মনু, সিআর আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে সান্তাহার যোগীপুকুরের গিয়াস উদ্দিনের মেয়ে রাবেয়া খাতুন এবং জিআর ডাকাতি ও দস্যুতা মামলায় বেজার গ্রামের এরশাদুলের ছেলে আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী