BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় প্রাণী সপ্তাহ উপলক্ষ্যে প্রাণি সম্পদ অফিসের আয়েজনে প্রাণি সম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শনী ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় র‌্যালি শেষে আদমদীঘি প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শনী প্রদশিত হয়।

আদমদীঘি উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রদর্শনী উদ্বোধন ও বক্তব্য রাখেন করেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।

আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা শেষে আদমদীঘি শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য: দিনব্যাপী অনুষ্ঠিত প্রদর্শনীতে ২০টি স্টল অংশ নিয়েছে। স্টল গুলোতে শাহীওয়াল ষাঁড়, হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, মহিষ, হরিয়ানী, গজারি জাতের খাসি, গাড়ল জাতের ভেড়া, প্রিন্স জাতের পাখি, মিশরী মুরগী, ঘোড়া, খরগোশ, বিড়াল, উন্নত জাতের কুকুর, বেইজিং জাতের হাঁস, টাইগার মোরগসহ বিভিন্ন জাতের পশু-পাখি প্রদর্শনী প্রদর্শিন হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো