BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে খাল পুন:খনন প্রকল্প উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

আদমদীঘিতে খাল পুন:খনন প্রকল্প উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মতে খাল পুন:খনন ও বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় পুন:খাল খননের প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

রোববার (১০ মে) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলার জিনইর ঈদগাহ মাঠের পাশে বড়খাড়ি খাল পুন:খনন ও বৃক্ষরোপনের এই কর্মসুচীর উদ্বোধন করেন, প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ঈদ মাঠে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন আমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহিউদ্দিন তালুকদার, যুবদল নেতা এসএম জুয়েল রানা, ইউপি সদস্য তাইজুল ইসলাম তাজু, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তোফা, সানোয়ার হোসাইন, ফেরদৌস হোসেন, গ্রামবাসি আবু বক্কর ছিদ্দিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা।

উল্লেখ্য: এই কর্মসুচীর আওতায় আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের ঈদগাহ বড়খাড়ির খাল হতে দত্তবাড়িয়া হয়ে সাওইল অভিমুখী খাল পুন: খনন ও বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধন করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী