BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “এসো হে বৈশাখ এসো হে …” শুভ বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে জাতীয় সঙ্গীত পরিবেশন ও এসো হে বৈশাখ .. গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা, বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ইলিশ উৎসব, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অন্যতম।

আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্বারোপ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালী অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। বাংলা নববর্ষ বাঙালীর প্রাণের উৎসব।

এ উৎসবকে আনন্দমূখর, নিরাপদ পরিবেশে উদযাপন করতে সবার সহযোগিতা কামনা করেন এবং সকল শ্রেণি- পেশার মানুষকে বাংলা নববর্ষ অনুষ্ঠানসমুহে অংশগ্রহণের জন্য আহবান জানান ইউএনও রিপামনি দেবী।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শত চেষ্টায়ও পেটের মেদ কমছে না, ফলো করুণ তামান্না ভাটিয়ার ডায়েট চার্ট শরীয়তপুরে ট্রাকসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চাল আটক করলেন স্থানীয়রা, গুদামে ফেরত ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি রাজশাহী কলেজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদ্যাপিত রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার ‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে : তথ্য উপদেষ্টা জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত