BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করায় ‘রিপন এন্টারপ্রাইজ’কে জরিমানা

আটোয়ারীতে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করায় ‘রিপন এন্টারপ্রাইজ’কে জরিমানা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে জ্বালানী তেল সংকট সৃষ্টি করে অতিরিক্তমূল্যে বিক্রির অপরাধে ফকিরগঞ্জ বাজারের ‘রিপন এন্টারপ্রাইজ’ এর ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের জ্বালানী তেল ব্যবসায়ী রিপন এন্টারপ্রাইজে সুদুর দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থেকে মোঃ রাজু নামের এক হারভেস্টারের মালিক ডিজেল কেনার জন্য আসেন। তিনি উক্ত দোকান থেকে ৮০ লিটার ডিজেল ক্রয় করেন।

এ সময় রিপন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ তার কাছ থেকে ১০৫ টাকা মূল্যের ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করেন। ঘটনাটি উপস্থিত জনতা জানতে পেরে ব্যাপক হট্টোগোল সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছান।

এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে বিক্রির সত্যতা পাওয়ায় তাৎক্ষনিক ‘রিপন এন্টারপ্রাইজ’র ম্যানেজার মোঃ মামুনকে ৩০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

এসময় ইউএনও রিপামনি দেবী বলেন, কোনোভাবেই জ্বালানী তেলের অবৈধ মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি সহ্য করা হবে না। যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী