BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি: আগামী বর্ষা মৌসুমে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের নির্দেশনায় পরিচ্ছন্ন বিভাগ কর্তৃক ১০ (দশ) দিনব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে নগরীর বিভিন্ন ড্রেন থেকে ময়লা-আবর্জনা ও কাদামাটি অপসারণ কার্যক্রম জোরদারভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

এর অংশ হিসেবে সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে রাত ১১ টা পর্যন্ত রাজশাহী ক্যান্টনমেন্টের শহীদ কর্ণেল জাহিদ গেট সংলগ্ন তেরখাদিয়া এলাকায় উপস্থিত থেকে বড় এক্সাভেটর দ্বারা ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও তদারকি করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন, যাতে বর্ষা মৌসুমে নগরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্ত থাকতে পারেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ১০ (দশ) দিনব্যাপী বিশেষ কর্মপরিকল্পনার আওতায় বর্ণালির মোড় হতে বাইশ বিঘা হয়ে সিটি হাট পর্যন্ত বড় এস্কেভেটর দ্বারা প্রাইমারি ড্রেন পরিষ্কারকরণ, আপেল ডেকোরেটর হতে ডিঙ্গাডোবা রেল ক্রসিং পর্যন্ত ছোট এস্কেভেটর দ্বারা পরিষ্কারকরণ, ঝাউতলা মোড় হতে ভাটাপাড়া হয়ে মহিষবাথান করবস্থান পর্যন্ত ছোট এস্কেভেটর দ্বারা পরিষ্কারকরণ, মুথুরডাংগা হতে বাইশ বিঘা পর্যন্ত শ্রমিক দ্বারা ড্রেন পরিষ্কারকরণ, নেসকো এর পেছন হতে হরিজন পল্লী পর্যন্ত শ্রমিক দ্বারা ড্রেন পরিষ্কারকরণ এবং ৩০টি ওয়ার্ড এর ছোট মাঝারি ড্রেনসমূহ ওয়ার্ড শ্রমিক দ্বারা পরিষ্কারকরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী