BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের লক ডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের লক ডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফারহাদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ইসলামপুর সরকারি কলেজ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফারহাদ,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল্লাহ বুলবুল প্রমূখ বক্তব্য রাখেন।

অপর দিকে লকডাউন প্রতিহত করতে বিএনপির চেয়ারপার্সন উপদেস্টা এ এস এম আব্দুল হালিমের নির্দেশে হালিম সচিব গ্রæপ সমর্থিত নেতাকর্মীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এতে ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো