BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাধ-সন্ত্রাস দমনে গাফিলতি দেখাচ্ছে সরকার : রিজভী

অপরাধ-সন্ত্রাস দমনে গাফিলতি দেখাচ্ছে সরকার : রিজভী

ঢাকা প্রতিনিধি: সন্ত্রাস-অপরাধ দমনে সরকার শিথিলতা ও গাফিলতি প্রদর্শন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসন-২ এর প্রার্থী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু।

উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল হক একরাম, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিুরুজ্জামান শরিফ।

রিজভী বলেন, দেশে রাষ্ট্রীয়ভাবে গুম বা খুনের ঘটনা না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম চলছে। এসব সন্ত্রাস-অপরাধ দমনে সরকারের তেমন কোনো প্রচেষ্টা বা উদ্যোগ দেখা যাচ্ছে না এবং সরকার শিথিলতা ও গাফিলতি প্রদর্শন করছে। এর প্রভাবেই যুবদল নেতা কিবরিয়ার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে।

তিনি বলেন, গতকাল ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। এর পেছনে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি প্রদানও দায়ী।

এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রিজভী।

এ সময় বিএনপির এ নেতা বলেন, এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অনতিবিলম্বে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো