BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অধ্যক্ষ ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

অধ্যক্ষ ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ এর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ফোকলোরবিদ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু।

ড. তরু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম ও তাহেরা ইসলামের পুত্র। তিনি ১৯৯৫ সালে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন এবং কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও আদিনা ফজলুল হক সরকারি কলেজে শিক্ষকতা করেন।

তিনি নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ ১৬বছর দায়িত্ব পালন করেন।

তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

ড. তরু একজন খ্যাতিমান গবেষক। ইতোমধ্যে তাঁর ৫৪টি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার বিষয় ফোকলোর, নৃ-গোষ্ঠীসমূহের সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক ইতিহাস।

তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক