BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সান্তাহারে ট্রেনের ধাক্কায় কর্তব্যরত গেটম্যানের মৃত্যু

সান্তাহারে ট্রেনের ধাক্কায় কর্তব্যরত গেটম্যানের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে শাহানুর ওরফে বাবু মিয়া (২২) নামের গেটম্যানের মৃত্যু হয়েছে। সে আদমদীঘি উপজেলার কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল সোয়া ৫টায় সান্তাহার পোওতা রেলগেটে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে শাহানুর ওরফে বাবু মিয়া ও আনারুল ইসলাম নামের দুই গেটম্যানের ডিউটি সান্তাহার স্টেশনের উত্তরে পোওতা রেলগেটে। বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনটি গেট অতিক্রম করার জন্য কর্তব্যরত গেটম্যানরা গেট বন্ধ রাখে। এসময় ট্রেনটি গেট অতিক্রম করার সময় শাহনুর ওরফে বাবু মিয়া গেটের পাশে ঘোরাঘুরি করার সময় চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাদি না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ