BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শরীয়তপুরে খাদেম হত্যার ঘটনায় সুরেশ্বর দরবার শরীফের পীর অস্ত্রসহ গ্রেপ্তার

শরীয়তপুরে খাদেম হত্যার ঘটনায় সুরেশ্বর দরবার শরীফের পীর অস্ত্রসহ গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফের ভক্ত জয়নাল সরদার হত্যার ঘটনায় পীর শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ২৪ অক্টোবর নড়িয়া উপজেলার আটপাড়া এলাকার একটি ডোবা থেকে সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহীন নূরীর ভক্ত জয়নাল সরদারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তদন্তে শাহীন নূরীর হত্যাকাণ্ডে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। পরে বুধবার ভোররাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ষণ, অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রমাণ মিলেছে। তার বাড়ি থেকে গাড়িতে করে মরদেহটি ফেলে আসা হয়েছিল। তাই গতকাল ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আটক শাহীন নূরী এবং জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শরীয়তপুর প্রতিনিধি মো. রেজাউল করিম (রেজা) #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ