BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় সাইট্রেট ট্যাবলেট জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় সাইট্রেট ট্যাবলেট জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সাহেবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৭৯২ পিস ভারতীয় সাইট্রেট যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

সোমবার (১ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় গোদাগাড়ী থানার কানাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগানের ভেতরে ওঁৎ পেতে অবস্থান নেয় তারা। দীর্ঘ অপেক্ষার পর তারা দেখতে পায় একজন চোরাকারবারী ভারত সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে।

চোরাকারবারী বিজিবির দৃষ্টিসীমায় আসার পর তাকে আটক করতে ধাওয়া করা হলে সে হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে পরিত্যাক্ত ব্যাগটি তল্লাশি করে ৭৯২ পিস ভারতীয় সাইট্রেট ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত সাইট্রেট ট্যাবলেট রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো