BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সভা বুধবার

রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আগামীকাল ৪ ফেব্রুয়ারি বুধবার একদিনের সরকারি সফরে রাজশাহীতে আসছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির ভৃমিকায় অংশ নেবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

সরকারি কর্মসূচি অনুযায়ী, বিকাল তিনটায় রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে মহানগর এবং রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্ব করবেন।

সভায় উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, আঞ্চলিক নির্বাচন অফিসার, বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জসহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বাহিনীর কর্মকর্তা ও প্রতিনিধি।

সরকারের পক্ষ থেকে নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, গত কয়েক দিন ধরে বিভিন্ন বিভাগীয় মতবিনিময় সভায়।

তিনি বলেছেন, নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে এবং সরংপৎবধহঃং-সহ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে আরও জানানো হয়, প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সবাই সহযোগিতাপূর্ণভাবে কাজ করলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ