BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ ডাল-সিমেন্ট জব্দ সহ আটক-২২

মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ ডাল-সিমেন্ট জব্দ সহ আটক-২২

কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডাল ও সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এসময় দুটি ট্রলার জব্দের পাশাপাশি ২২ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৭টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহেবুব এ তথ্য জানান। এর আগে বুধবার দিবাগত রাতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকা থেকে এসব জব্দ করা হয়।

জব্দ হওয়া মালামালের মধ্যে রয়েছে ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট। কোস্টগার্ডের হিসেবে যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে মিয়ানমার থেকে মদ-ইয়াবাসহ বিভিন্ন মাদক বাংলাদেশে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে কোস্ট গার্ডের ‘জয় বাংলা’ জাহাজ দিয়ে ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে নামে কোস্টগার্ড। অভিযানে সন্দেহজনক দুটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য রাখা এসব ডাল ও সিমেন্ট জব্দ করা হয়।

লেফটেন্যান্ট সাকিব মেহেবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে উদ্ধার হওয়ার ডাল ও সিমেন্টের বাজার মূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। জব্দ হওয়া মালামাল ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো