BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা: ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?

ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা: ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ অভিযানে ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সাবেক প্রেসিডেন্টসহ দেশটির বিভিন্ন বাহিনীর প্রধান ও কমান্ডাররা নিহত হয়েছেন।

এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে সব লক্ষ্য অর্জন না করা পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে। তিনি জানিয়েছেন, ইরানে পাঁচ সপ্তাহব্যাপী এই অভিযান চলতে পারে।

ইরানে হামলা শুরুর পর গতকাল রোববার একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তাদের রিপোর্টে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলের চাপে ইরানে হামলা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে ইরানে হামলার বিরোধিতা করলেও গোপনে ইরানে হামলা চালানোর জন্য চাপ দিতেন যুবরাজ।

এমন রিপোর্ট প্রকাশের পর এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন তারা।

এর আগে ফ্রান্স জানায়, খামেনিকে হত্যা করায় তারা খুশি। সবশেষ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা আমাদের এবং উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত।

দেশ তিনটির নেতারা যৌথ এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যে এসব দেশের বিরুদ্ধে ইরানের নির্বিচারে এবং অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলায় তারা হতবাক।

এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা
বিবৃতিতে তারা আরও বলেছেন, আমরা আমাদের এবং এই অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নেব। সম্ভাব্য প্রয়োজনীয় ও আনুপাতিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে যাতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা ধ্বংস করা যায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল