BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিচ্ছেদের পর কথা বলতেও শ্বাসকষ্ট অনুভব করতেন সামান্থা

বিচ্ছেদের পর কথা বলতেও শ্বাসকষ্ট অনুভব করতেন সামান্থা

বিটিসি বিনোদন ডেস্ক: দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু জীবনের কঠিন এক অধ্যায় পার করে নতুন করে ভালোবাসায় বিশ্বাস খুঁজে পেয়েছেন। ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বত্তূরে ঘরোয়া আয়োজনে তিনি বিয়ে করেন পরিচালক রাজ নিদিমোরু-কে।

এর আগে অভিনেতা নাগ চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর সামান্থা জানিয়েছিলেন, হয়তো আর কখনো কাউকে ভালোবাসতে পারবেন না। মানসিকভাবে নিজেকে বন্ধ করে ফেলেছিলেন তিনি।

তবুও ভালোবাসার প্রতি তাঁর বিশ্বাস কখনো পুরোপুরি হারায়নি— আর সেই বিশ্বাসই শেষ পর্যন্ত তাঁকে নতুন সম্পর্কে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।

বর্তমানে রাজের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু দাম্পত্য নয়, গভীর বন্ধুত্বেরও। প্রায় সব জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা যায়—কখনো শরীরচর্চা, কখনো খেলাধুলা কিংবা দৈনন্দিন সময় কাটানো।

সামান্থার ভাষায়, এটি নতুন বিয়ের উচ্ছ্বাস নয়, বরং তাঁদের স্বাভাবিক জীবনযাপনের অংশ।

২০২১ সালে বিবাহবিচ্ছেদের সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই কঠিন সময়ে রাজ-ই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।

অভিনেত্রীর কথায়, ‘আমি যখন বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কাউকে বিশ্বাস করতে পারতাম না।

খুব অস্থির থাকতাম। সেই সময়ে রাজ যে বন্ধুত্ব ও ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে, তার জন্য আজ আমি আরো ভালো মানুষ হতে পেরেছি।’

সে সময় কথা বলতে গেলেও শ্বাসকষ্ট অনুভব করতেন সামান্থা। তবে এখন তিনি অনেকটাই সুস্থ ও স্বস্তিতে আছেন।

সম্প্রতি এক বন্ধুর মন্তব্য তাঁকে নতুন করে উপলব্ধি করিয়েছে নিজের পরিবর্তন— ‘অনেক দিন পর তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে, তুমি আর অভিনয় করছ না।

জীবনের নতুন অধ্যায়ে এসে সামান্থা যেন খুঁজে পেয়েছেন নিজেকে আর ভালোবাসার নতুন সংজ্ঞা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ