BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের কৃষিখাতে বাণিজ্য আরও সুদৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের কৃষিখাতে বাণিজ্য আরও সুদৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র

বিশেষ প্রতিনিধি: কৃষিখাতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সুদৃঢ় করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে এক সাক্ষাতে এ আগ্রহের কথা জানান তিনি। সাক্ষাৎকালে কৃষি, প্রাণিসম্পদ এবং পারস্পরিক আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ে আলোকপাত করা হয়।

শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের কৃষি-নির্ভর অর্থনীতিকে আরও বেগবান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি প্রযুক্তিসহ সহযোগিতার মনোভাবকে বাংলাদেশ স্বাগত জানায়।

বাংলাদেশে বিনিয়োগ করার পরিকল্পনা করছে মার্কিন ব্যবসায়ী গোষ্ঠীবাংলাদেশে বিনিয়োগ করার পরিকল্পনা করছে মার্কিন ব্যবসায়ী গোষ্ঠী

মার্কিন রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তার দেশ কৃষিখাতে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সুদৃঢ় করতে আগ্রহী। মন্ত্রীও এ বিষয়ে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ