BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত-১৫

বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত-১৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান।

দুর্ঘটনায় মহাসড়কে প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, নোট মাটিতে ছড়িয়ে পড়ে এবং কমপক্ষে ১৫ জন নিহত হন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই ঘটানা ঘটে।

এ ঘটনায় বিমানের ধ্বংসাবশেষ এবং রাস্তায় মৃতদেহ ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ১৫টি গাড়িও। পরে অগ্নিনির্বাপক কর্মীরা এসে বিমানের আগুন নেভাতে সক্ষম হন। বিমানটি ছিল বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান, যা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য শহরে নতুন নোট পরিবহন করছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, লা পাজের সংলগ্ন এল আল্টো শহরে বিমানটি যানবাহনে ধাক্কা দেয় এবং পরে একটি খোলা মাঠে গিয়ে থামে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি উড্ডয়ন করছিল নাকি অবতরণ করছিল তা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে।

এদিকে বিমানটিতে থাকা বিপুল পরিমাণ ব্যাংক নোট (নগদ টাকা) রানওয়ের বাইরে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে টাকা কুড়ানোর হিড়িক পড়ে যায়, যা নিয়ন্ত্রণে পুলিশকে বেগ পেতে হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে আরও দেখা গেছে, লোকজন নোট সংগ্রহের জন্য ছুটে আসছে এবং নোট সংগ্রহ নিয়ে রীতিমতো দাঙ্গা বেধে গেছে। ওই লোকজনদের ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতাও দেখা যায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল