BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোটরগাড়ী প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ

বরিশাল-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোটরগাড়ী প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল – ২ (উজিরপর-বানারীপাড়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ জাসদ ও গনতান্ত্রিক যুক্তফ্রন্টের মোটরগাড়ী প্রতিকের মনোনীত প্রার্থী জনাব আবুল কালাম আজাদ বাদল। তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে বিজয়ী করার আহবান জানান তিনি। ৮ ফেব্রুয়ারী বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে প্রার্থীর স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন তার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শফিকুল আলম করিম খাঁন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য টুটুল খাঁন ও হিরন সরদার সহ অনেকে। তার লিখিত বক্তব্যের কপি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন গত ৪ ফেব্রুয়ারী শারীরিক ভাবে খুবই অসুস্থ্য হয়ে পরলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের নির্দেশে এবং তার ভক্ত সমর্থক, আত্মীয় স্বজনদের পরামর্শে নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। ৫২ র ভাষা আন্দোলন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৬৯ ও ২৪ এর গনঅভ্যুত্থানে একটি বৈষম্যহীন গনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আকঙ্খা জাগ্রত করে। তাই যে দল বা দলের প্রার্থী মুক্তিযুদ্ধের আকঙ্খাকে ধারণ করে তাকেই তার সকল ভক্ত সমর্থকদের ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান প্রার্থী আবুল কালাম আজাদ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ