BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসা যাত্রীদের কাছে বাস ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে অপপ্রচারের প্রতিবাদে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর।

সংবাদ সম্মেলনে বিপ্লব সওদাগর বলেন, জাতীয় নির্বাচনে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আগত যাত্রীরা ভোট গ্রহণ শেষে ফিরে যাচ্ছিলেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আমার কাছে অভিযোগ আসে বকশীগঞ্জের যশোদা বাসে ৫৫০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়া হচ্ছে। যাত্রীদের কাছে এমন অভিযোগ পেয়ে আমি অতিরিক্ত নেওয়া টাকা যাত্রীদের ফেরত নিয়ে দেই। এতে ক্ষিপ্ত হয়ে ফ্যাসিস্টদের দোসররা আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন ও তাঁর ভাই পরিবহনে চাঁদাবাজি করেছেন। তারা এখনো পরিবহনে চাঁদাবাজি করছে। আমি বাস মালিক সমিতির দায়িত্ব নেওয়ার পর যাত্রীদের দুর্ভোগ হয় এমন কাজ করিনি। আমি চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি।

আমি যাত্রীদের পাশে দাঁড়ানোই আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে ফ্যাসিস্টের দোসররা।

এছাড়াও সাবেক বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম আওয়ামী লীগের সঙ্গে আতাঁত করে চাঁদাবাজি করেছেন। এখন সে চাঁদাবাজি করতে পারছে না। তাই আমার নামে ফেসবুকে অপপ্রচার করছেন। এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে বাস মালিক সাংগঠনিক সম্পাদক মো. মনির সহ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ