BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের নজরুল ইসলাম লিচু ফের আলোচনায়!

বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের নজরুল ইসলাম লিচু ফের আলোচনায়!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শেষ হতেই শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা।

সারা দেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও কে কে প্রার্থী হবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক প্রার্থীদের নাম প্রকাশ করতে দেখা গেছে । কেউ কেউ প্রার্থীদের ছবি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই ইউনিয়নে আবার আলোচনায় এসেছেন নজরুল ইসলাম লিচুর নাম।

নজরুল ইসলাম লিচু সাবেক তিন বারের ইউপি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাই নিলক্ষিয়া ইউনিয়নের সর্বত্রই এখন তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ২৭ জুলাই নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন নজরুল ইসলাম লিচু। তিনি নির্বাচনে প্রার্থী হওয়ায় ব্যাপক গণ জোয়ার উঠে তাঁর পক্ষে। প্রাথমিক জড়িপ সহ প্রচারণায় এগিয়ে থাকলেও হাসিনা সরকার পতনের পর স্থগিত হয়ে যায় নিলক্ষিয়া উপনির্বাচন। এতে হতাশা দেখা দেয় ভোটার সহ সাধারণ মানুষের মাঝে।

চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম লিচু ওই নির্বাচনে দিনরাত পরিশ্রম করে তাঁর নির্বাচনী প্রচার প্রচারণা চালান। অত্র ইউনিয়নের প্রায় প্রতিটি ভোটারের দরজায় গিয়ে ভোট প্রার্থনা করছিলেন। তাঁর চোখে স্বপ্ন ছিল শেষ বারের মতো ইউনিয়ন বাসীকে সেবা করার।

কিন্তু নির্বাচনের একদম শেষ সময়ে এসে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় তাঁর স্বপ্ন থেমে যায়। তবে তিনি আশাহত হননি।

নজরুল ইসলাম লিচু নতুন কোনো মুখ নন তিনি এর আগেও ৩ বার জনগণের ভোটে নির্বাচিত একজন সফল মেম্বার, প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও নতুন আশা নিয়ে এখন তিনি আবার নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন প্রত্যাশা ভোটারদের।

নিলক্ষিয়া ইউনিয়নের বাসিন্দা মিল্লাত হোসেন বলেন, আমরা অধির আগ্রহে বসে আছি আরেকটি নির্বাচনের জন্য। আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করতে চাই।

নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম লিচু বলেন, আমি আমার জীবনের বেশির ভাগ সময় জনগণের সেবা করে গিয়েছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকতে চাই। জনগণ সুযোগ দিলে শাসক নয় সেবক হয়ে তাদের পাশে থাকব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ উপ-পরিচালককে বদলির আদেশ realme Sets New Benchmark in After-Sales Service with Exclusive ‘1 Hour Service’ Initiative in Bangladesh