BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

ফেনীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

ফেনী প্রতিনিধি: ফেনীর রামপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে রিপন (৫০) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের রামপুর সম্রাট মিল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে পিকআপের হেলপার কামাল হোসেন (৫০) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভোরে মহাসড়কে সম্রাট মিলের সামনে একটি ট্রাকের ব্রেক হঠাৎ আটকে যায় এবং ট্রাকটি দাঁড়িয়ে পড়ে। পেছন থেকে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপে আটকে পড়া দুইজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন এবং হেলপার কামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, ‘নিহত রিপনের (৫০) নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি। আহত হেলপার কামাল (৫০) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার আবুল হোসেনের ছেলে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো