BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ২০০ মিটার গভীরে, নিহত-১৯

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ২০০ মিটার গভীরে, নিহত-১৯

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।

স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে পোখারা থেকে কাঠমান্ডুগামী একটি যাত্রীবাহী বাস নেপালের ধাডিং জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে যাওয়ার পর প্রাণহানির এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের দুই পর্যটকও রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা ও রাতের অন্ধকারে উদ্ধার তৎপরতায় ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নিরাপত্তা বাহিনীকে।

ধাডিং জেলা ট্রাফিক পুলিশ অফিসের প্রধান শিশির থাপা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাজকুমার ঠাকুরি বলেন, বাসটি রাস্তা থেকে ছিটকে ২০০ মিটার দূরে পড়ে যায়। দুর্ঘটনায় আহত ২৫ জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিল।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপালের সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী, নেপাল পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান