BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: চলতি অর্থবছরের (২০২৫-২৬) জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন করেছে সরকার। মূল বরাদ্দ থেকে ১৩ দশমিক ৪ শতাংশ কমিয়ে সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সেই হিসেবে সংশোধিত এডিপিতে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। সংশোধিত কর্মসূচিতে অভ্যন্তরীণ অর্থায়ন এক লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস নির্ধারিত হয়েছে ৭২ হাজার কোটি টাকা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মূল উন্নয়ন কর্মসূচির তুলনায় অভ্যন্তরীণ উৎসে ১৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তায় ১৪ হাজার কোটি টাকা কমানো হয়েছে। এর ফলে মোট হ্রাসের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি টাকা। সংকট কাটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগসংকট কাটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ

সংশোধিত কর্মসূচির আওতায় মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ৩৩০টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১০৮টি, সম্ভাব্যতা যাচাই ৩৫টি, কারিগরি সহায়তায় ১২১টি এবং সংস্থা নিজস্ব অর্থায়নে ৬৬টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

খাতভিত্তিক বরাদ্দে পরিবহন যোগাযোগ, বিদ্যুৎ জ্বালানি, গৃহায়ন কমিউনিটি সুবিধা, শিক্ষা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন অগ্রাধিকার পেয়েছে। এসব খাতে মোট বরাদ্দ এক লাখ ২১ হাজার ১৮৮ কোটি টাকা, যা সামগ্রিক কর্মসূচির ৬০ দশমিক ৫৪ শতাংশ।

মন্ত্রণালয় পর্যায়ে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, পানি সম্পদ এবং নৌপরিবহন সংশ্লিষ্ট দপ্তরগুলোও উল্লেখযোগ্য বরাদ্দের অন্তর্ভুক্ত হয়েছে।

পরিকল্পনা সংশ্লিষ্টরা জানান, সংশোধিত কর্মসূচির বাস্তবায়ন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ বিকাশ, সামাজিক সেবা উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক