BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি: দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম।

একই সময় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াতের প্রার্থী এআর হাফিজ উল্লাহ তার নির্বাচনী এলাকা কমলনগরে মোটরসাইকেল শোভাযাত্রা করেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের ইটেরপুল থেকে রেজাউলের শোভাযাত্রা ও কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে হাফিজের শোভাযাত্রা শুরু হয়।

‘পরিবর্তনের পথে অগ্রযাত্রা’- এ স্লোগানে শোভাযাত্রার আয়োজন করা হয়।

রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং হাফিজ উল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী।

শোভাযাত্রা নিয়ে ঝুমুর এলাকায় পৌঁছে রেজাউল করিম নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহামুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আসলাম সরকার আসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো