BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান সেলিমা রহমানের

জামায়াতের উদ্দেশে রিজভীর প্রশ্ন, আপনারা কোন নারীকে কেন মনোনয়ন দেননি?

ঢাকা প্রতিনিধি: নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্য লজ্জাজনক উল্লেখ করে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সমাবেশে সেলিমা রহমান বলেন, জামায়াতের আমির একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হয়েও নারীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা লজ্জাজনক। এই দেশের মাটি যেমন পবিত্র, মা-ও তেমনি পবিত্র। মায়েদের সম্মান দিতে হবে। নারীদের বাইরে আসতে কেন বাধা দেওয়া হবে?

তিনি বলেন, নারীরা এ দেশের সম্পদ। ভোটের রাজনীতিতে নারীদের নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে। সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে। তিনি বলেন, নারীরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ না করলে এ ধরনের মন্তব্য বারবার আসবে। এ সময় তিনি জামায়াতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, প্রচার সম্পাদক তাহমিনা আফরিন নীতাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ