BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চেয়ারম্যান পদে মিলনকে দেখতে চায় জামালপুর সদরবাসী

চেয়ারম্যান পদে মিলনকে দেখতে চায় জামালপুর সদরবাসী

জামালপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারা দেশে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা।

এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলাতেও বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে প্রচার-প্রচারণা ও জনসংযোগ শুরু করেছেন।

চায়ের দোকান, পাড়া-মহল্লা, হাট-বাজার, মাঠঘাট ও বিভিন্ন সামাজিক আড্ডায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু উপজেলা পরিষদ নির্বাচন।

স্থানীয়দের একটি অংশের দাবি, দলমত নির্বিশেষে তারা উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ নং কেন্দুয়া ইউনিয়ন, ২ নং শরীফপুর ইউনিয়ন, ৩ নং লক্ষীরচর ইউনিয়ন, ৪ নং তুরসীরচর ইউনিয়ন, ৫ নং ইটাইল ইউনিয়ন, ৬ নং নরুন্দি ইউনিয়ন, ৭ নং ঘোড়াধাপ ইউনিয়ন, ৮ নং বাঁশচড়া ইউনিয়ন, ৯ নং রানাগাছা ইউনিয়ন, ১০ নং শ্রীপুর ইউনিয়ন, ১১ নং শাহবাজপুর ইউনিয়ন, ১২ নং তিতপল্লা ইউনিয়ন, ১৩ নং মেষ্টা ইউনিয়ন, ১৪ নং দিগপাইত ইউনিয়ন, ১৫ নং রশিদপুর ইউনিয়ন এর ৩৮৫ টি গ্রাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রুহুল আমীন মিলন।

তিনি প্রতিটি গ্রাম ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে এলাকাবাসীও তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। এলাকার মানুষের অধিকার আদায়ের যে কোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দির্ঘ দিন থেকে।

নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী মিলন ইতিমধ্যেই জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে জন সংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা মুখে মুখে চালাচ্ছেন। তরুণ প্রজন্মের পথনির্দেশক হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলে মানবিক সহায়তা ও সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কথাও জানান এলাকাবাসী।

সমর্থকদের মতে, সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য এবং নির্বাচনে অংশ নিলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন।

এ বিষয়ে রুহুল আমীন মিলন বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আমি জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবো। আমার রাজনীতি জনগণকে নিয়ে। সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আমি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের সেবক হিসেবে থাকতে চাই।

আশা করি জামালপুর উপজেলাবাসী আমাকে সেই সুযোগ দেবেন।সব সময় চিন্তা দলের জন্য কাজ করার আর এলাকার জনগণের পাশে থেকে দ্বায়িত্ব পালন করার মানুষের সেবা মূলক কাজ গুলো করবেন বলে জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ