BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চীন–চেক সম্পর্ককে সুস্থ ধারায় ফেরানোর আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

চীন–চেক সম্পর্ককে সুস্থ ধারায় ফেরানোর আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন চেক প্রজাতন্ত্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আবারও সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে আনা যায় এবং হারানো সময়ের ঘাটতি পূরণ করা যায়।

শনিবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলন–এর ফাঁকে চেক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পেত্র ম্যাকিঙ্কা–এর সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন ওয়াং ই।

তিনি উল্লেখ করেন, চলতি বছর চীন ও চেক প্রজাতন্ত্র–এর কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার ১০ বছর পূর্ণ হচ্ছে। দুই দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্ব থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কের মধ্যে কিছু উত্থান-পতন দেখা গেছে, যা কোনো পক্ষেরই স্বার্থে নয় বলে মন্তব্য করেন তিনি।

ওয়াং ই বলেন, চীন নতুন চেক সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইতিবাচক মনোভাবকে স্বাগত জানায় এবং আশা করে, দুই দেশ শিগগিরই সুস্থ ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের ধারায় ফিরে আসবে। তিনি চেক পক্ষকে এক-চীন নীতির প্রতি আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ থাকার এবং চীনের মূল স্বার্থকে সম্মান জানানোর আহ্বান জানান।

এছাড়া, উভয় পক্ষকে সব পর্যায়ে ও বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান জোরদার করার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বাড়ানোর তাগিদ দেন তিনি, যাতে বাস্তব সহযোগিতার একটি দৃঢ় ভিত্তি তৈরি হয়।

অন্যদিকে, পেত্র ম্যাকিঙ্কা বলেন, চীন একটি বৈশ্বিক শক্তি এবং চেক প্রজাতন্ত্র দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। কৌশলগত অংশীদারত্বের ১০ম বার্ষিকীকে সামনে রেখে চীন–চেক সম্পর্কের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, চেক প্রজাতন্ত্র এক-চীন নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। চেক সরকার গণপ্রজাতন্ত্রী চীনকে সমগ্র চীনের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয় এবং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে সম্মান ও সমর্থন করে।

ম্যাকিঙ্কা আরও বলেন, চেক পক্ষ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, উচ্চপর্যায়ের আদান-প্রদান পুনরায় শুরু এবং অর্থনীতি ও বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে আগ্রহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ