BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে মহান স্বাধীনতা দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উজিরপুরে মহান স্বাধীনতা দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাটি সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মাজেদ তালুকদার (মান্নান মাস্টার), উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান রুমি, উজিরপুর মডেল থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমসহ বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, আলমগীর হোসেন, আকরাম হোসেন, জাকারিয়া মাস্টার, আয়নাল হোসেন ও হাবিবুর রহমান হাওলাদার।

এছাড়া পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক নাসির শরীফ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মহান স্বাধীনতা দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কার্যক্রম আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল