BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে বিএনপির উঠান বৈঠকে জনতার ব্যাপক উপস্থিতি

উজিরপুরে বিএনপির উঠান বৈঠকে জনতার ব্যাপক উপস্থিতি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠকে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সোমবার বিকেলে হস্তিশুণ্ড মোস্তফা আল মাদানী ইয়াতিমখানা ও মাদ্রাসা মাঠে বরিশাল-২ আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন যুগলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রচার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র প্রবাসী) মো. কবির হোসেন মৃধা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আ. ফা. ম. শামসুজ্জোহা আজাদ, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ি এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মো. আব্বাস তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু নির্বাচিত হলে এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা হবে।

পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো এলাকাজুড়ে এ বৈঠককে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা