BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে মুখ খুললো চীন

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে মুখ খুললো চীন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইরানের সার্বভৌমত্বকে অবশ্যই সম্মান করতে হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত। বেইজিং সব পক্ষকে উত্তেজনা এড়াতে এবং পুনরায় সংলাপ শুরু করার আহ্বান জানাচ্ছে।

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করেছে ইসরাইল। মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে। হামলায় এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন।

জবাবে কয়েক ঘণ্টা পরই ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতিকে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে নিতে হবে। এই সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এসব ‘দায়িত্বহীন কর্মকাণ্ডের’ নিরপেক্ষ মূল্যায়ন করা। রাশিয়া জানিয়েছে, তারা আগের মতোই আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে সহযোগিতা করতে প্রস্তুত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ সংক্রান্ত পোস্টে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এটি উত্তেজনা বৃদ্ধি করছে। সেইসঙ্গে এটি অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ