BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানরা তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে : সাবেক রাষ্ট্রপতি কারজাই

আফগানরা তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে : সাবেক রাষ্ট্রপতি কারজাই

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাবুল, কান্দাহার এবং পাক্তিকায় পাকিস্তানি হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই।

তিনি বলেছেন, আফগানরা সব পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে নিজেদের প্রিয় মাতৃভূমি রক্ষা করবে এবং যেকোনো আগ্রাসনের সাহসের সঙ্গে মোকাবিলা করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘সকল পরিস্থিতিতে আফগানরা পূর্ণ ঐক্যের সঙ্গে তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং সাহসের সাথে আগ্রাসনের জবাব দেবে।’

তিনি লিখেছেন, পাকিস্তানকে ‘নিজের নীতি পরিবর্তন করতে হবে এবং আফগানিস্তানের সঙ্গে ভাল প্রতিবেশীর মতো আচরণ করতে হবে এবং শ্রদ্ধা ও সভ্য সম্পর্কের পথ বেছে নিতে হবে।’

প্রসঙ্গত, ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে থাকা কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদদের একজন কারজাই একজন হামিদ কারজাই।

আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসাবে ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা