BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা ও তাদের নিকট থেকে উদ্ধার হওয়া ২০০ গ্রাম গাঁজা ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ধুলাতইর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও উপড়পোওতা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আল আমিন (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, মঙ্গলবার বিকেলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে বগুড়ার ডিএনসির একটি টিম আদমদীঘি বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালান।

অভিযানে ছাতিয়ানগ্রাম এলাকা থেকে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করার পর ভ্রাম্যমান আদালত জাহাঙ্গীর আলমকে ১২ মাস ও আল আমিনকে ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড এবং উভয়কে ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন। ওইদিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ