BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরোধিতা চীনের

অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরোধিতা চীনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন অবৈধ বসতি স্থাপন এবং নিয়ন্ত্রণ জোরদারের লক্ষ্যে নেওয়া নতুন বিধিনিষেধের বিরোধিতা করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনি ভূখণ্ডের ‘অবিচ্ছেদ্য অংশ’ এবং ফিলিস্তিন প্রশ্নের সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই মৌলিক পথ।”

বেইজিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘চীন ধারাবাহিকভাবে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি নির্মাণ, ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা সংযুক্ত করার যেকোনো প্রচেষ্টা এবং দ্বি-রাষ্ট্র সমাধানের রাজনৈতিক ভিত্তি দুর্বল করার সব ধরনের পদক্ষেপের বিরোধিতা করে।

তিনি আরো বলেন, ‘গাজায় বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত, যা উত্তেজনা বাড়াতে পারে বা পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে।’

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গত রবিবার দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং তেল আবিবের নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ অনুমোদনের পর চীনের এ মন্তব্য আসে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে জমি বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া একটি আইন বাতিল করা, ভূমি মালিকানার নথি উন্মুক্ত করা এবং হেবরনের কাছে একটি বসতি ব্লকে নির্মাণ অনুমতির ক্ষমতা ফিলিস্তিনি পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ইসরায়েলের সিভিল প্রশাসনের হাতে ন্যস্ত করা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ