BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাইক্রোবাসে মহড়া দেয়ায় পদ গেল ছাত্রদল নেতার

মাইক্রোবাসে মহড়া দেয়ায় পদ গেল ছাত্রদল নেতার

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার নাটোর জেলা দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিক এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানা গেছে।

জানা যায়, উপজেলা নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না থাকলেও রবিবার বিকেলে অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে ছাত্রদল নেতা মাসুদ রানা ওই মহড়া দেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।

নিজের অবস্থান জানান দিতেই গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে এই মহড়াটি বের হয়। প্রায় ৪০০ নেতা-কর্মী নিয়ে মহড়াটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে ছাত্রদল নেতার অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে মহড়াকে ঘিরে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এরই প্রেক্ষিতে তাকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে অব্যাহতি পাওয়া মাসুদ রানা বলেন- ‘তাকে শুধু সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শত চেষ্টায়ও পেটের মেদ কমছে না, ফলো করুণ তামান্না ভাটিয়ার ডায়েট চার্ট শরীয়তপুরে ট্রাকসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চাল আটক করলেন স্থানীয়রা, গুদামে ফেরত ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি রাজশাহী কলেজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদ্যাপিত রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার ‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে : তথ্য উপদেষ্টা জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত