BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় সরকারি ব্রিজের উপর বাড়ির নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের চাকায় রাস্তা ক্ষতিগ্রস্ত

সিংড়ায় সরকারি ব্রিজের উপর বাড়ির নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের চাকায় রাস্তা ক্ষতিগ্রস্ত

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় একটি সরকারি ব্রিজের উপর রাখা হয়েছে ঘর নির্মাণের সামগ্রী অভিযোগ উঠেছে ওই গ্রামের মকলেছুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মকলেছুর রহমান সম্প্রতি ব্রিজের ওপর ইট, বালু ও নির্মাণসামগ্রী ফেলে তার বসতবাড়ি শাহপাড়ায় স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

এতে করে ব্রিজের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে এবং জনসাধারণের চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

বিশেষ করে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সামগ্রী বহনকারী দশ চাকা ট্রাকের চাকায় বর্তমানে সরকারি এই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রæত ব্যবস্থা নিয়ে ব্রিজের উপর থেকে সব নির্মাণসামগ্রী অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ ব্যাপারে অভিযুক্ত মকলেছুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শত চেষ্টায়ও পেটের মেদ কমছে না, ফলো করুণ তামান্না ভাটিয়ার ডায়েট চার্ট শরীয়তপুরে ট্রাকসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চাল আটক করলেন স্থানীয়রা, গুদামে ফেরত ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি রাজশাহী কলেজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদ্যাপিত রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার ‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে : তথ্য উপদেষ্টা জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত