BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘরের মাঠে জিরোনার বিপক্ষে হোঁচট খেল রিয়াল

ঘরের মাঠে জিরোনার বিপক্ষে হোঁচট খেল রিয়াল

বিটিসি স্পোর্টস ডেস্ক: লা লিগায় ঘরের মাঠে জিরোনার বিপক্ষে হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুরুতে এগিয়ে গেলেও জিরোনার বিপক্ষে পয়েন্ট খুঁইয়েছে গ্যালাকটিকোসরা।

শুক্রবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দের চমৎকার গোলে এগিয়ে যায় রিয়াল।

কিছুক্ষণ পর ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোলে সমতা টানেন তমাস লেমা।এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল রিয়াল।

লা লিগায় ৩১ ম‍্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে রিয়াল। এক ম‍্যাচ কম খেরে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাই বড় অঘটন না ঘটলে বার্সেলোনার কাছে লা লিগার শিরোপা হারাতে বসেছে রিয়াল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ