BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪-০ জয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এলো ওয়েস্ট হাম, চাপে টটেনহাম

৪-০ জয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এলো ওয়েস্ট হাম, চাপে টটেনহাম

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। লন্ডন স্টেডিয়া উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়ে দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দলটি। এই ফলের কারণে অবনমন অঞ্চলে নেমে গেছে টটেনহাম হটস্পার।

ম্যাচের প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া ছিল ওয়েস্ট হ্যামের আক্রমণভাগ।

তবে বিরতির ঠিক আগে কর্নার থেকে আসা ক্রসে হেড করে গোল করে দলকে এগিয়ে দেন কনস্টান্টিনোস মাভরোপানোস।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টাটি ক্যাস্তেলানোস। মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্যবধান বাড়িয়ে দেন তিনি। এরপর ম্যাচের শেষদিকে আবারও গোল করেন মাভরোপানোস, নিশ্চিত করেন বড় জয়।

কোচ নুনো এস্পিরিতো সান্তোর অধীনে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট হাম। জানুয়ারিতে নটিংহ্যাম ফরেস্টের কাছে হারের পর টানা ১০ ম্যাচে জয়হীন ছিল তারা এবং নিরাপদ অঞ্চল থেকে ৭ পয়েন্ট পিছিয়ে ছিল।

তবে এরপর ১১ ম্যাচে ৫টি জয় তুলে নিয়ে পরিস্থিতি বদলে ফেলেছে দলটি। অন্যদিকে টটেনহামের বাজে পারফরম্যান্স তাদের অবনমন অঞ্চলে ঠেলে দিয়েছে।

এই জয়ে উচ্ছ্বসিত কোচ নুনো বলেন, ‘আমরা ভীষণ খুশি। সমর্থকরা এমন একটি রাতের যোগ্য ছিল। তবে এখনো অনেক কাজ বাকি, কিছুই শেষ হয়নি।’

অন্যদিকে টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর আবারও হোঁচট খেল উলভারহ্যাম্পটন। তাদের অবনমন এখন প্রায় নিশ্চিত, আগামী সপ্তাহেই লিডস ইউনাইটেডের বিপক্ষে হারলেই আনুষ্ঠানিকভাবে রেলিগেশন নিশ্চিত হয়ে যেতে পারে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ