BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা করতে শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া তাসনিম জানিয়েছে, এই প্রতিনিধি দলে ৭১ জন রয়েছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এই দলে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচিও রয়েছেন। এ ছাড়া রয়েছেন, মিডিয়া প্রতিনিধি, নিরাপত্তা এবং কারিগরি বিশেষজ্ঞ।

রিপোর্টে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার জটিলতা ও উচ্চ সংবেদনশীলতার পরিপ্রেক্ষিতে, ইরানি প্রতিনিধিদলে শুধু প্রধান আলোচকরাই নন, প্রয়োজনীয় পরামর্শের জন্য কারিগরি ও বিশেষজ্ঞ কমিটিও রয়েছে।

অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলও পাকিস্তানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের এই দলে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্থানীয় সময় সকালে ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠক ঘিরে ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জরুরি সেবা ছাড়া সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রচ্ছদ প্রচ্ছদ হরমুজে ‘পুলিশ’ হলে মার্কিন জাহাজ ডুববে : ইরানের হুঁশিয়ারি চীনে ইলেকট্রিক গাড়ি কারখানা বিওয়াইডিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নবীগঞ্জ ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার রাজশাহী মহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন দামুড়হুদায় অবৈধভাবে উত্তোলনকৃত কৃষি জমির মাটি বোঝাই ৬টি ট্রাক্টর জব্দ পদত্যাগ করলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সোহরাব রাজশাহী নগরীতে খাসজমিতে ৩২ আমলার “বিলাসবহুল অট্টালিকা” ফ্ল্যাট বাণিজ্য শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি