BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বিটিসি নিউজকে জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ বিলীন হচ্ছে লোহাগাড়ার টিলা ও পাহাড়! ম্যানচেস্টার সিটি ‘রক্তের গন্ধ’ পাচ্ছে চুল টেনে ধরায় মার্তিনেসের লাল কার্ড, ক্ষুব্ধ ম্যান ইউনাইটেড কোচ চোট কাটিয়ে লিভারপুল ম্যাচের স্কোয়াডে বার্কোলা লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি জিতেও বিদায় বার্সেলোনার, সেমিফাইনালে অ্যাতলেতিকো