BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য র‍্যালিতে রাজশাহী কলেজে বর্ষবরণ

বর্ণাঢ্য র‍্যালিতে রাজশাহী কলেজে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে রাজশাহী কলেজে বর্ষবরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় রাজশাহী কলেজ কেন্দ্রীয় মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি যাত্রা শুরু করে আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী নানান কর্মসূচির উদ্বোধন করা হয়।

র‍্যালি শেষে কলেজ অধ্যক্ষ বলেন, শুভ নববর্ষ। বাংলা নববর্ষ ১৪৩৩ রাজশাহী কলেজ অত্যন্ত সাড়ম্বরের সাথে উদযাপনের আয়োজন করেছে। এ আয়োজনে বিভিন্ন বিভাগের সকল শিক্ষার্থীসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী আমাদের বিভিন্ন অংশীজন ও শুভানুধ্যায়ীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছে। আমরা এই নববর্ষের উৎসবকে স্মরণীয় করে রাখতে চাই।

বিশেষ করে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে বাঙালি সংস্কৃতি তা সমুন্নত করতে আমরা প্রতিবছর এ আয়োজন করে থাকি। এবার আরো ব্যাপকভাবে এ আয়োজন করা হয়েছে। আমরা চারদিন ব্যাপী বইমেলার আয়োজন করেছি। দুইদিনব্যাপী আমাদের বিভিন্ন বাণিজ্যিক মেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল সন্ধ্যা দুটি পর্বে সাংস্কৃতিক আয়োজন রয়েছে এবং সব মিলে আমরা আশা করছি যে আমাদের এ অনুষ্ঠান প্রাণবন্ত করবে। সকল দর্শক-শ্রোতা এবং অংশীজনরা এ আয়োজন উপভোগ করবে। আমরা সবাইকে সুশৃংখলভাবে এ অনুষ্ঠান ও আয়োজন উপভোগ করতে আমন্ত্রণ জানাচ্ছি।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, সাবেক কলেজ প্রফেসর মু. যহুর আলী, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

কলেজের রবীন্দ্র নজরুল চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড় হয়ে প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হয়।

রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের বর্ণিল সাজ এই শোভাযাত্রায় যোগ করেছে নতুন মাত্রা।

নববর্ষের অনুভূতি প্রকাশ করে মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিদুর রহমান শয়ন বলেন, রাজশাহী কলেজ যেমন শিক্ষার ক্ষেত্রে এগিয়ে, তেমনি সাংস্কৃতিক আয়োজনেও অনন্য।

পহেলা বৈশাখ আমাদের মনকে রাঙিয়ে তোলে। সময়ের সঙ্গে এই উৎসব গ্রামীণ পরিমণ্ডল থেকে নগর জীবনে আরও বিস্তৃত হয়েছে। ঢাক-ঢোলের বর্ণিল আওয়াজ ও কুচকাওয়াজের সাথে বৈশাখী গানের তালে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

এছাড়াও ফুল, মাছ, পাখিসহ বাঙালিয়ানা ও লোকজ সংস্কৃতির এক অনন্য মিশ্রণে বর্ণাঢ্য এই শোভাযাত্রা হয়ে ওঠে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় এছাড়াও দিনব্যাপী বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য থেকে সাংস্কৃতিক পর্ব, বিভিন্ন বিভাগের ও সংগঠনের উদ্যোক্তা মেলা, বইমেলার মতো বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ফারজানা ইসলাম, রাজশাহী।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ বিলীন হচ্ছে লোহাগাড়ার টিলা ও পাহাড়! ম্যানচেস্টার সিটি ‘রক্তের গন্ধ’ পাচ্ছে চুল টেনে ধরায় মার্তিনেসের লাল কার্ড, ক্ষুব্ধ ম্যান ইউনাইটেড কোচ চোট কাটিয়ে লিভারপুল ম্যাচের স্কোয়াডে বার্কোলা লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি জিতেও বিদায় বার্সেলোনার, সেমিফাইনালে অ্যাতলেতিকো