BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ধুরন্ধর’ সাফল্যে এবার মধুবালার বায়োপিকে সারা?

‘ধুরন্ধর’ সাফল্যে এবার মধুবালার বায়োপিকে সারা?

বিটিসি বিনোদন ডেস্ক: ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে রণবীর কাপুরের সঙ্গে সারা অর্জুনের পর্দার রসায়ন নিয়ে প্রথমে যত বিতর্ক ছিল, মুক্তির পর তা প্রশংসায় বদলে যায়।

আর দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর ২’ তো বক্স অফিসে রেকর্ড গড়ে এগিয়ে চলেছে।

ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যের মাঝেই শোনা যাচ্ছে, নতুন এক বড় বাজেটের ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন সারা।

সেখানে তিনি অভিনয় করবেন স্বর্ণযুগের আইকন মধুবালার চরিত্রে।

পিঙ্কভিলার খবর অনুযায়ী, প্রযোজক সঞ্জয়লীলা বানসালি এবং পরিচালক জ্যাসমিত কে রিন এই ছবির সঙ্গে যুক্ত থাকতে পারেন।

ছবিতে তুলে ধরা হবে হিন্দি চলচ্চিত্রের স্বর্ণযুগ, মধুবালার অভিনয় জীবন এবং তার আড়ালের ব্যক্তিগত সংগ্রাম।

তবে এই প্রজেক্ট নিয়ে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শোনা যাচ্ছে, এটি মূলত মধুবালার প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি করার পরিকল্পনা।

ইতিমধ্যেই নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সারা।

মধুবালার রূপ, গ্ল্যামার, পোশাক, অভিনয়ের ভঙ্গি এমনকি কথাবলার ধরন—সবকিছু নিখুঁতভাবে রপ্ত করতে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। লুক পরীক্ষা থেকেও শুরু করে প্রতিটি খুঁটিনাটিতে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা সারা অর্জুন ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে হঠাৎ করেই জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন।

এখন দেখার বিষয়, মধুবালা-র মতো কিংবদন্তি চরিত্রে তিনি দর্শকদের মন কতটা জয় করতে পারেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ বিলীন হচ্ছে লোহাগাড়ার টিলা ও পাহাড়! ম্যানচেস্টার সিটি ‘রক্তের গন্ধ’ পাচ্ছে চুল টেনে ধরায় মার্তিনেসের লাল কার্ড, ক্ষুব্ধ ম্যান ইউনাইটেড কোচ চোট কাটিয়ে লিভারপুল ম্যাচের স্কোয়াডে বার্কোলা লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি জিতেও বিদায় বার্সেলোনার, সেমিফাইনালে অ্যাতলেতিকো