BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

বিশেষ প্রতিনিধি: খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দেন।

তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বিশাল এক শূন্যতা সৃষ্টি হয়েছে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে সাত দিন শোক পালন করবে দলটি। এ সময় বিএনপির নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, খালেদা জিয়ার নামাজে জানাজ ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী