BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে চোরাই সিএনজি উদ্ধার সহ তিনজন গ্রেপ্তার

আদমদীঘিতে চোরাই সিএনজি উদ্ধার সহ তিনজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া সিএনজি ৩ দিন পর উদ্ধার এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চোরাই সিএনজিটি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বশিপুর মাস্টারপাড়ার খলিল হোসেন মোল্লার ছেলে আশিক হোসেন মোল্লা (২৮), বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর কবিরাজ বাড়ির আব্দুল মান্নানের ছেলে আব্দুল মোমিন (৩৫) ও একই উপজেলার জামরহাট গ্রামের খলিলুর রহমানের ছেলে ফরিদ হোসেন (৩৫)।

আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, আদমদীঘির কদমা গ্রামের নাজমুল ইসলামের সিএনজি তার ছোট ভ্ইা রুবেল হোসেন গত ২৫ ডিসেম্বর সকালে সিএনজিটি ভাড়ায় চালানোর জন্য নিয়ে যায়। সে সারাদিন সিএনজি চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় সান্তাহার সাইলো রোডের যুগিপুকুর নামক স্থানে চাতালের গোডাউনে রেখে বাড়ি যায়। প্রায় আধা ঘন্টা পর সেখানে গিয়ে দেখতে পান সিএনজিটি সেখানে নেই কেবা কারা চুরি করে নিয়ে গেছে।

এরপর বিভিন্ন স্থানে খোঁজখুঁজির পর ২৭ ডিসেম্বর আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযানচালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন।

তাদের দেয়া তথ্যানুসারে শনিবার রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় চোরাই সিএনজিটি উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি আতাউর রহমান জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান