BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চাঁদপুরে প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক
চাঁদপুর প্রতিনিধি: প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল একদল কিশোর গ্যাং। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করলেও শেষ রক্ষা হয়নি তাদের। চাঁদপুর শহরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এমন পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জেলা শহরের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: ইসমাইল হোসেন (১৭), রেজওয়ান খান তামিম (১৬), সোলাইমান আজমান (১৫), রেদোয়ান হোসেন (১৭) ও মিনহাজ খান তানিম (১৭)।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবির জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, এসব কিশোর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সদর মডেল থানা পুলিশ নাজিরপাড়ায় অভিযান চালায় এবং তাদের আটক করে।
এ ঘটনায় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন উর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) সকালে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘চাঁদপুরে শুধু কিশোর গ্যাং নয়, সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ