BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সান্তাহারের জমজমাট রাতের গামছার হাট: প্রতি হাটে কয়েক লক্ষ টাকার কেনাবেচা

সান্তাহারের জমজমাট রাতের গামছার হাট: প্রতি হাটে কয়েক লক্ষ টাকার কেনাবেচা

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে রাতের গামছার হাট নামে একটি ঐতিহাসিক হাট কয়েক যুগ ধরে বসে। সপ্তাহের প্রতি বুধবার এই হাটটিতে দেশের বিভিন্ন প্রান্ত্রে থেকে ব্যবসায়ীরা গামছা নিয়ে আসেন বিক্রির উদ্দেশ্য। এখানকার অধিকাংশ খদ্দের পাইকার। প্রতি হাটে কয়েক লক্ষাধিক টাকার গামছার কেনাবেচা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার ঐতিহাসিক রাধাখান্ত হাটে প্রতি বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থান বিশেষ করে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া প্রভৃতি জেলা থেকে ব্যবসায়ীরা গামছা নিয়ে আসে। ক্রেতারা রাতেই সে সব গামছা কিনে নেন। এসব ক্রয় করা গামছা ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় চলে যায়। প্রতি বুধবার অনুষ্ঠিত হওয়া এই রাতের হাটে পাইকারি ভাবে এবং খুচরা ভাবে কয়েক লক্ষ টাকার গামছা বিক্রি হয়।

আবু হাসান নামে একজন গামছা বিক্রেতা(৫৮) বলেন, আমি এই হাটে প্রায় ১৫ বছর ধরে ব্যবসা করছি। প্রতি হাটে আমি সিরাজগঞ্জ থেকে প্রায় ১৫/২০ হাজার বিভিন্ন দামের ও সাইজের গামছা নিয়ে এসে বিক্রি করি। লাভ মোটামাটি ভালই হয়। তবে এখন গামছার কাঁচামাল সুতা, রং, কর্মচারীর বেতন ইত্যাদির দাম বেড়েছে। ফলে আগের মত ওতটা মুনাফা হয় না। আগের দিন গামছা নিয়ে এসে হাটে বিক্রি করে আবার দিনে দিনে বাড়ি ফিরতে পারি। হাটে ইজারাদের টাকা দিতে হয় ব্যবসার জন্য।

মোঃ নেহাল নামে একজন গামছা ক্রেতা জানান, আমি প্রতিহাটে প্রায় ১০/১২ হাজার গামছা কিনি পাইকারি দামে। এসব গামছা ঢাকার বাবু বাজারে চলে যায়। ব্যবসা ভালই হয়। আমি ৫ বছর ধরে এই হাটে ব্যবসা করছি। এই হাটে আমি সিরাজগঞ্জের ব্যবসায়ীদের কাছ থেকে গামছা কিনি।

করি বন্দে আলী মিঞার পুত্র ও স্থানীয় বাসিন্দা মোঃ জাহেদুল ইসলাম জানান, আমার বাড়ির পাশে এই রাধাকান্ত হাট। আমারা ছোটবেলা থেকেই এখানে গামছার হাটটি দেখে আসছি। হাটটি অতি প্রাচীন ও বিখ্যাত। এখানকার অনেক স্থানীয় ব্যবসায়ীরা এই হাটের ব্যবসার সাথে জড়িত হয়ে লাভবান ও স্বাবলম্বী হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সান্তাহার (বগুড়া) প্রতিনিধি মো. রবিউল ইসলাম (রবীন)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার