BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী পর্যটন বারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

রাজশাহী পর্যটন বারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লেট নাইট অনুমোদন না থাকা সত্ত্বেও রাত ১১টার পর চড়া দামে মদ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

সরকারি আইন অনুযায়ী ২১ বছরের কম বয়সীদের কাছে মদ বিক্রি নিষিদ্ধ হলেও, এখানে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কাছে অবাধে মদ বিক্রি করা হচ্ছে। এর ফলে সামাজিক অবক্ষয় ও সড়ক দুর্ঘটনা বাড়ছে।

রাত ১১টার পর বোতলপ্রতি ২০০-৩০০ টাকা এবং উৎসবের দিনগুলোতে ২০-৩০% অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে একাধিক ক্রেতার সাথে কথা বলে জানা গেছে।

বাইরের খাবার নিষিদ্ধ করে ভেতরে নিম্নমানের খাবার (যেমন চানাচুর/বুট) ৩-৪ গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে।

ম্যানেজার সাইদুর বিগত সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে অনিয়ম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে সুদের ব্যবসার অভিযোগও রয়েছে।

কর্মকর্তা রাজ্জাক বিগত সরকারের নেতাদের সাথে ঘনিষ্ঠতার ভয়ভীতি দেখাতেন। ৫ আগস্টের পর ফেসবুক থেকে ছবি ডিলিট করলেও তার রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

উপ-পরিচালক (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) মেহেদি হাসান তিনি নিশ্চিত করেছেন, ওই বারের গভীর রাত পর্যন্ত মদ বিক্রির কোনো অনুমোদন নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

পরিদর্শক (ক সার্কেল) তিনি আগামীকাল শনিবার থেকে অনুসন্ধান শুরু করার কথা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, প্রশাসনিক নজরদারির অভাব এবং রাজনৈতিক প্রভাবের কারণেই এই বারে দীর্ঘদিন ধরে এমন নিয়মবহির্ভূত কর্মকাণ্ড চলে আসছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু