BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক ভারত থেকে পাচার করে আনা হয়েছিল বলে ধারণা বিজিবির।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চারাগাঁও বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৯৫/১-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ‘মাইজহাটি’ নামক এলাকায় তল্লাশি চালানো হয়। সীমান্ত থেকে মাত্র ৩০ গজ ভেতরে পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে সুকৌশলে ঢেকে রাখা অবস্থায় ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উদ্ধারকৃত ডেটনেটরগুলো অত্যন্ত শক্তিশালী এবং এগুলো ব্যবহার করে আইইডি তৈরি করা সম্ভব। দেশকে নিরাপদ রাখতে এবং সীমান্তে চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বরিশালে চাঁদার দাবিতে হাতুড়িপেটা: উজিরপুর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, পদ থেকে বহিষ্কার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না : সেতুমন্ত্রী ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ সেনাসহ ‘উভচর’ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান : ইরানি সেনাপ্রধান বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত