BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের পূর্বাচলে পরিচ্ছন্ন কার্যক্রম নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের

রূপগঞ্জের পূর্বাচলে পরিচ্ছন্ন কার্যক্রম নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে এ কার্যক্রম শুরু করে দলটির নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী মাসুদুজ্জামানের নেতাকর্মীরা।

এ সময় সড়কে ঝাড়ু দিয়ে ময়লার জন্য নির্দিষ্ট ব্যাগে ময়লা অপসারণ করেন তারা।

এ বিষয়ে দিপু ভূঁইয়ার পক্ষে অংশ নেওয়া জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ জানান, গতকাল লাখ লাখ লোকের সমাগমে এখানে আমাদের নেতাকে সংবর্ধনা দেওয়া হয়।

এত মানুষের একদিন আগে থেকে উপস্থিতির ফলে এখানে ময়লা জমে। আমাদের নেতা দিপু ভাইয়ের নির্দেশে সকাল থেকে আমরা ময়লা অপসারণে কাজ করছি। এখন সড়ক পরিষ্কার।

মাসুদুজ্জামানের পক্ষে অংশ নেওয়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু জানান, আমাদের প্রার্থী মাসুদুজ্জামানের নির্দেশে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি।

একেবারে ময়লা অপসারণ করে কার্যক্রম সমাপ্ত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সিটি করপোরশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক-১ বকশীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ ফুড প্যাকেজ বিতরণ রাজশাহীতে বিজিবি’র অভিযানে মাদক কারবারি আটক-১ মোরেলগঞ্জে ১৪৪ ধারা উপেক্ষা করে শিক্ষকের জমিতে কাজ করার অভিযোগ জামালপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ অবৈধভাবে বসানো গরুর হাটে উচ্ছেদ অভিযান বরিশালে চাঁদার দাবিতে হাতুড়িপেটা: উজিরপুর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, পদ থেকে বহিষ্কার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর